মালদা

মালদা জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে যুবক যুবতীদের জন্য "দিশা" কর্মসংস্থান প্রকল্প

কালিয়াচক ও বৈষ্ণবনগরের সীমান্তবর্তী এলাকার ৭৫ জন যুবক যুবতীদের জন্য "দিশা" কর্মসংস্থান প্রকল্প মালদা পলিটেকনিক কলেজে কারিগরি শিক্ষার বন্দোবস্ত করা হয় মালদা জেলা পুলিশ ও প্রশাসনের উদ্যোগে। শিক্ষান্তে এই প্রশিক্ষিত বডার এলাকায় কর্মনিযুক্তির উদ্দ্যেশ্যে শনিবারে দুপুর ১২টা থেকে মালদা পলিটেকনিক কলেজে একটি ক্যাম্পাস সাক্ষাৎকারের আয়োজন করা হয়। এই ক্যাম্পাস সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অর্ণব ঘোষ, এ.ডি.এম পদ্যম সুনাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এছাড়াও মালদা মার্চেন্ট অফ কমার্স মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সদস্যরা। এদিনের এই সাক্ষাৎকার প্রক্রিয়ায় ৭৫ জন ছেলেদের মধ্য থেকে প্রায় ৪০ জনকে চাকুরি দেওয়া হবে বলে জানা যায়। 

        এবিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক তাপস লাহা জানান, খবর পেয়ে এই "দিশা" প্রকল্পে প্রশিক্ষণ পান তিনি। এদিন তাদের সাক্ষাৎকার হয়। এই প্রয়াসকে সাধুবাদ  জানান তিনি। 

        এবিষয়ে মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষ জানিয়েছেন, বিশেষ ভাবে ইন্দো-বাংলাদেশ বডার এলাকায় কালিয়াচক, বৈষ্ণবনগর, ইংরেজবাজার এলাকায় অপরাধ প্রবণতা অনেক বেশি। তার সাথে প্রাথমিক ভাবে দেখা গেছে যে এই এলাকার অল্প বয়সী ছেলেদের সঠিক দিশা দেখানোর প্রয়োজনীয়তাকে লক্ষ করে  এই কর্মমুখী প্রকল্পের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ ২০১৬-১৭ থেকে চালু করা হয়েছে ১২৫ জন ছেলেদের নিয়ে। এবার ৭৮ জন ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে । এই উদ্যোগ তারা ভবিষ্যতেও ধার্য করবেন বলে তিনি জানান।